Sattokhobor News
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশের বিরুদ্ধে কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ ও সদর উপজেলার দুর্বাচারা গ্রামের রাহান আলীর ছেলে আব্দুল্লাহ নামে দুই যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন, গ্রেফতার হওয়া আরিফুল ইসলাম আরিফের ভাগ্নি মিথিলা খাতুন।

মিথিলার দাবি, ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি দুর্বাচারা বাজারে শত শত মানুষের সামনে থেকে আব্দুল্লাহকে তুলে নিয়ে যায়। একই কায়দায় আরিফকেও আটক করে তারা। আটকের সময় তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। বাজারে উপস্থিত জনসাধারণের সামনে পুলিশ কোনো অস্ত্র দেখাতে পারেনি। এর ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে বলে জানান মিথিলা।

সংবাদ সম্মেলনে মিথিলা অভিযোগ করে বলেন, দুর্বাচারা গ্রামের শীর্ষ চরমপন্থি জাহাঙ্গীর কবির লিটন এবং দরবেশপুর গ্রামের টাইগার মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা চলছে। এই লিটন ও টাইগার মামুনের ইন্ধনেই ডিবি পুলিশ, আরিফ ও আব্দুল্লাহকে বাজার থেকে তুলে নেওয়ার পর তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে।

তিনি আরও বলেন, লিটন ও টাইগার মামুন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও র‍্যাবের সাবেক প্রধানের সঙ্গে সক্ষতার দাপট দেখিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো এবং টাকা না দিলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিত। বর্তমানেও এই চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে আত্মগোপনে থেকে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, আটক বা গ্রেফতারের পর পরিবারের পক্ষ থেকে যে কোনো দাবি উঠতেই পারে। তিনি দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই ওই দুই যুবককে অস্ত্রগুলিসহ গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল গ্রেফতার করে। পরিবারের পক্ষ থেকে গ্রেফতারের সময় তাদের কাছে কোনো অস্ত্র ও গুলি ছিল না বলে যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ’র স্ত্রীসহ দুই পরিবারের সদস্যসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

1

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

2

চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিক

3

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠন

4

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

5

তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা

6

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

7

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

8

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

9

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

10

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

11

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

12

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

13

দৌলতপুরে পদ্মার পানি কমলেও কাটেনি দুর্ভোগ

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

জামিননামা ছাড়াই হত্যা মামলার আসামি ৩ ভাইয়ের মুক্তি

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

19

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্

20