Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছিল

অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দেশে প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবিপ্লব ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহীতে দলের সদস্য সম্মেলনে তিনি বলেন, ‘এখনো দুই মাস হয়নি, একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শুরু থেকেই এই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটা পাল্টা প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র-জনতার সেই বিপ্লবের প্রতিবিপ্লবকে ব্যর্থ করে দিয়েছে।’

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘তারা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল ডিভিশনের জাস্টিসরা (বিচারপতিরা) ষড়যন্ত্র করে প্রথমে তাঁরা একটা ফুলকোর্ট মিটিং করে ষড়যন্ত্র করছিল যে তাঁরা এই অন্তর্বর্তী সরকারকে বাতিল করবেন। এই খবর জানার পর আমাদের দামাল ছাত্রসমাজ হাইকোর্ট ঘেরাও করেছে এবং বিচারপতিদের পদত্যাগ দাবি করে। তখন প্রধান বিচারপতিসহ আওয়ামী লীগের প্রেতাত্মারা পদত্যাগ করতে বাধ্য হয়। আমাদের ছাত্রসমাজ জুডিশিয়াল ক্যু থেকে বাংলাদেশকে রক্ষা করতে সফলতার পরিচয় দিয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

1

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

4

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক

7

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

10

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

11

কুষ্টিয়ায় ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

12

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

13

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

14

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

15

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

16

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

17

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

18

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

19

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

20