Sattokhobor News
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশু নিপীড়ন চেষ্টার অভিযোগ, মাদরাসা শিক্ষক কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

পরে বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার একটি মাদরাসায় পড়তে যায় ওই ছাত্রী। এ সময় শিক্ষক সাঈদ হোসেন নান্নু তাকে একা একটি অফিসকক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এসময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের ! ৩ জন হাসপাতালে

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান

3

কুষ্টিয়া সীমান্ত • নৌপথে ভারতে পাচারকালে ৯২৫০ কেজি সার উদ্ধা

4

কুষ্টিয়া সীমান্তে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

5

কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার

6

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

9

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

10

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

11

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

14

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

15

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

16

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্

17

দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত, পরিবারের দাবি

18

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20