Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা

রাজবাড়ীর সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া সেই দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

Advertisement

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গফুরের বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং ঘরে রাখা নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে নিয়ে যান।

একই সময় দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায়। সেখানে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি গরুর গোয়ালের ঘর কুপিয়ে তছনছ করে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করে।

পরে এ ঘটনায় শুক্রবার রাতে গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ নান্নু শেখের মাকে গ্রেফতার করে। 

গফুরের স্ত্রী নুরজাহান বেগম বলেন, আমার স্বামী ট্রেনে নাড়ু বিক্রি করেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের পরিবারের দুর্দশা দেখে বিএনপির এক নেতা ঢাকা থেকে এসে আমাদের পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সাহায্য দেন। আমাদের এ টাকা মানুষের চোখে পড়ে  যাওয়ায় এ রকম ঘটনা ঘটিয়েছে। আমরা বিএনপি নেতাসহ তারেক রহমানের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

গফুরের পালক ছেলে বাতেন মল্লিক বলেন, আমার কাছে গফুর মন্ডলের সব টাকা থাকে। আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান যুগান্তরকে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত নান্নু শেখের মাকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সি দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পরে তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্স

1

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

2

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

3

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

7

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে আসেন চিকিৎসক-কর্মকর্তারা, বাড়ি যান

8

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

9

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্

10

পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পু

11

কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্স

12

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

13

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

14

এডিডিতে আক্রান্ত আলিয়া

15

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

সুপ্রিম কোর্টে সেবা পেতে অসুবিধা হলে সরাসরি ফোন করা যাবে

18

ছুটির দিনে দৌলতপুরের পদ্মায় দর্শনার্থীদের ঢল

19

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

20