Sattokhobor News
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক সেবন-বিক্রির দায়ে দৌলতপুরে ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবির) যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু (৪৭), খলিশাকুন্ডী গ্রামের আজিরউদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম (৫৫), একই এলাকার মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন (৫০) এবং মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত চারজনের মধ্যে পাঞ্জু নামে একজনকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অন্য তিনজনকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।


দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, উপজেলাজুড়ে ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইওএস ১৮ আনল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

3

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

4

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

5

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ ও এমপি শফিকুলের আগ্নেয়াস্ত্

6

ভারতের ওপর ৩২ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

7

৪০ মিনিটে পাগলা কুকুরের কামড়ে আহত ৪৫

8

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

9

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

10

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

11

কুষ্টিয়ায় ডিবির অভিযানে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুই য

12

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

13

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

14

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

15

দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’

16

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

17

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্

18

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

19

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

20