Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমারখালীতে ২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে খোলাবাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

রবিবার (দুপুর পৌনে ১টা) কুমারখালী পৌরসভার বাটিকামারা তরুণ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স দ্বীনবন্ধু ট্রেডার্সের মালিক দ্বীনবন্ধু সরকারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। এ সময় থানা পুলিশ সহযোগিতা করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর বাটিকামারা এলাকায় অবস্থিত কয়েকটি ফিলিং স্টেশনে গত শুক্রবার থেকে পেট্রোল ও অকটেনের সংকট চলছে। এ সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করছেন বলে অভিযোগ ওঠে।

ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত ১১৭ টাকা ৩৪ পয়সা প্রতি লিটারের পরিবর্তে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দামে পেট্রোল বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। 

তবে অভিযানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী দ্বীনবন্ধু সরকার বলেন, তিনি কারো কাছ থেকে অতিরিক্ত মূল্য নেননি। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, ভোক্তারা অভিযোগ করলেও প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তবে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেনদেনের রশিদ সংরক্ষণ না করায় ওই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। 

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টে সেবা পেতে অসুবিধা হলে সরাসরি ফোন করা যাবে

1

দুই বাসের সংঘর্ষে নিহত ২

2

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

5

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

6

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

7

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

8

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

9

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

10

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

11

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

প্রতিহিংসা নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হ

14

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে

15

নিয়মিত ও মোবাইল কোর্ট মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

16

কুষ্টিয়ায় আবগারি পুলিশের বিরুদ্ধে মারধর ও মাদক লেনদেনের অভিয

17

আমির হামজাকে শোকজ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ ক

18

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

19

একুশে পদকজয়ী কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

20