Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর মূল শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। তবে এর আগে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে কার্যকর মোট শুল্কহার নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

গত বছরের ২৭ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। এতে ভারতের পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। নতুন সিদ্ধান্তে মূল শুল্ক কমানো হলেও অতিরিক্ত শুল্ক বহাল থাকলে কার্যকর শুল্কহার ৫০ থেকে কমে ৪৩ শতাংশে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।

মোদি বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে তার সুফল সাধারণ মানুষ পায়। তিনি বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

এর আগে গত বছরের আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্র প্রথম দফায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পরে তা আরও বাড়ানো হলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক বলে সমালোচনা করেছিল।

নতুন এই শুল্ক হ্রাসের ঘোষণাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দিল্লি আশা করছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র-ভারত অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

1

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

2

দৌলতপুর সীমান্তে তিনটি ককটেলসহ এক ব্যক্তি আটক

3

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

8

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে আসেন চিকিৎসক-কর্মকর্তারা, বাড়ি যান

11

আমির হামজাকে শোকজ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ ক

12

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

13

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

14

ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হ

15

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

16

পেজার ও ওয়াকিটকি তৈরির কথা স্বীকার করছে না কোনো প্রতিষ্ঠান

17

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চা

18

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী

19

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক

20