Sattokhobor News
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জবরদখল ও অনিয়মে বিপর্যস্ত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, বিপাকে শিক্ষার্থীরা

জবরদখল ও অনিয়মে বিপর্যস্ত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, বিপাকে শিক্ষার্থীরা

সত্যখবর ডেস্ক ॥ কুষ্টিয়ার কলেজ মোড় ও হাসপাতাল মোড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত বেসরকারি “রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়” বর্তমানে এক নজিরবিহীন জবরদখল, অবৈধ প্রশাসন এবং ব্যাপক আর্থিক অনিয়মের কবলে পড়েছে। গত ৮ই ডিসেম্বর ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোডের্র (বিওটি) কতিপয় সদস্য বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে শিক্ষাকার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অবৈধ দখল ও প্রশাসন উৎখাত: অভিযোগ রয়েছে, বিওটি সদস্য আবু সাঈদ মোহাম্মদ আলী, মো. মনিরুজ্জামান, মুহা. শামসুর রহমান বাবু ও মো. জুলফিকার আলী বহিরাগত সশস্ত্র সহযোগীদের নিয়ে গত বছরের ৮ই ডিসেম্বর তৎকালীন উপাচার্য (ভিসি) ড. মো. শাহজাহান আলী, রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ এবং জ্যেষ্ঠ শিক্ষকদের জোরপূর্বক ও হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বের করে দেন। পরদিনই কোনো আইনি বৈধতা ছাড়াই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নওয়াব আলীকে অবৈধভাবে রেজিস্ট্রার পদে বসানো হয় (যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে)। পরবর্তীতে সিন্ডিকেটের অনুমোদন ছাড়া ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে অভিজ্ঞতা সম্পন্ন ১৯ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এমনকি ইতিপূর্বে যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করা এক সাবেক শিক্ষককে পুনবাসিত করাসহ নিয়োগ বোর্ডের অনুমোদন ছাড়াই অন্তত ২৫-২৬ জন নতুন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক আর্থিক ক্ষতিসাধন করা হচ্ছে। জালিয়াতি ও জমি সংক্রান্ত জালিয়াতি: বিশ্ববিদ্যালয়ের মূল দলিল (নং-০১/১৫) অনুযায়ী ১৪ জন বিওটি সদস্য থাকলেও জাল দলিলের (নং-৭০৯৪/২০২৫) মাধ্যমে মাত্র ১০ জনের নতুন বোর্ড গঠন করা হয়, যার মধ্যে ৩ জন সম্পূর্ণ বহিরাগত। জমি ক্রয়ের বিষয়টি সমন্বয় করতেন ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান। তার বিরুদ্ধে জমি না কিনে ভুয়া দলিলের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সরকারের মনোনীত অডিট ফার্ম ‘অরুন অ্যান্ড কোম্পানী’ জমি সংক্রান্ত নথিপত্র চাইলে তা দিতে অস্বীকার করা হয়। পরবর্তীতে প্রশাসন বাধ্য হয়ে বাড়তি খরচে নথির সার্টিফাইড কপি তুলে অডিট সম্পন্ন করে। এছাড়া, আবু সাঈদ মোহাম্মদ আলী কেনাকাটার ভুয়া বিল অনুমোদন করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রশাসনিক তদন্তে প্রমাণিত হয়েছে। অবৈধ ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক নৈরাজ্য: বিশ্ববিদ্যালয়ের বৈধ জেনারেট ফান্ডের (জনতা ব্যাংক, আরসি আরসি স্ট্রিট শাখা, কুষ্টিয়া হিসাব নং- ০১০০২০৩৬৫৪৭১০) ওপর দখলদাররা নিয়ন্ত্রণ নিতে না পেরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ লঙ্ঘন করে আল আরাফাহ ইসলামী ব্যাংক, কুষ্টিয়া শাখায় (হিসাব নং: ১১৯১২২০০০১৬৫৯) সম্পূর্ণ বেআইনিভাবে নতুন অ্যাকাউন্ট খোলা হয়। মূল বিওটি ও বৈধ হিসাব পরিচালকের আপত্তি সত্ত্বেও ভুয়া রেজুলেশন জমা দিয়ে মুহা. শামসুর রহমান বাবু ও অবৈধ রেজিস্ট্রার নওয়াব আলী ব্যাংকটির সিগনেটরি হিসেবে লেনদেন পরিচালনা করছেন। ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত বিশ্ববিদ্যালয়: বর্তমানে ক্যাম্পাসের সকল চাবি নিজের কাছে সংরক্ষন করেন। বাড়ী থেকে চাবি এনে সকালে বিশ^বিদ্যালয়ের সকল গেট, ক্লাস রুম, অফিস ইত্যাদি খুলেন এবং বিকেলে সকল গেট, ক্লাস রুম, অফিস বন্ধ করে  সকল চাবি বাড়ীতে নিয়ে যান এটাই অভিযুক্ত মোঃ মনিরুজ্জামান এর প্রতিদিনের রুটিন। ভবনের ৪র্থ তলার ‘আইকিউএসি’ রুমটি ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করছেন তিনি। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এখন তার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে কেমন চলছে বিশ্ববিদ্যালয়: বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অভিভাবকশূন্য অবস্থায় চলছে। ভিসি ও নিবন্ধক না থাকায় শিক্ষার্থী ভর্তি, নতুন পরীক্ষা গ্রহণ, সঠিক সময়ে ফলাফল প্রকাশ কিংবা সনদ ইস্যু করার মতো আইনগত কোনো বৈধ কর্তৃপক্ষ নেই। ফলে শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ চরম ঝুঁকির মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ ফান্ড ও অডিট প্রক্রিয়া অচল করে দেওয়ায় বড় ধরনের আর্থিক জালিয়াতি অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় সচল ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি) এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

1

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

2

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

6

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

7

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

8

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

16

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

17

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে বিদ্যালয় পুড়ে ছাই, ২০ লাখ টাকা ক্ষতি

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

20