Sattokhobor News
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটকের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। এরপর ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়। রবিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি ওসমান প্রামাণিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে চুরির অভিযোগে ২০২৪ সালে তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে।

শনিবার রাত ১১টার দিকে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায় করতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দিয়ে দুলাভাইকে হুমকি দেন। এ সময় খবর পেয়ে স্থানীয় জনতা ও কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ।

 

রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, থানা চত্বরে স্বজনদের আনাগোনা। আসামি ওসমানকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে ওসমানের এক স্বজন জানান, কোম্পানির টাকা চুরি নিয়ে শ্যালকের সঙ্গে দুলাভাইয়ের বিরোধ ছিল। শনিবার রাতে অস্ত্র হাতে দুলাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিলেন ওসমান। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি দুলাভাই ইসমাইল শেখ।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, টাকা সংক্রান্ত বিরোধের জেরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান তাঁর দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

1

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

2

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

3

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

4

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

5

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠন

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

8

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

9

কুষ্টিয়া "মো. রাফি আহনাফ খানে" ২য় স্থান হয়ে আন্তর্জাতিক মানে

10

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

11

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

12

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মর

13

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

14

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

15

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

16

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

17

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতা

18

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20