Sattokhobor News
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদম ব্যবসায়ী এলেন হেলিকপ্টারে, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

কুষ্টিয়ার খোকসায় আদম ব্যবসায়ী নাসির উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে যোগে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

নাসির উদ্দীন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। এছাড়াও তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

এদিকে একজন প্রবাসী ও মেয়রপ্রার্থীর ভাইকে শুভেচ্ছা জানানোর ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয় পুলিশকে নিয়ে।

স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন একজন আদম ব্যবসায়ী। অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা, চেক জালিয়াতিসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। একজন প্রতারককে ওসি ফুল দিতে পারে না। এটা স্বজনপ্রীতি ও সরকারি চাকরির নীতিমালা বহির্ভূত।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর পর নিজ এলাকায় দ্রুত ও সরাসরি পৌঁছাতে হেলিকপ্টার ভাড়া করেন। সেটিতে করে দুপুরের দিকে খোকসার জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ তা দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার সামনে খোকসা জানিপুর পাইলট মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন প্রবাসী নাসির শেখ। মাঠে নামার পর ওসি মোল্লা জাকির হোসেন ও তদন্ত মোশারফ হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতে পারি না। দেইওনি। যাদের লোক তারায় ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন ওনারায় তদন্ত কর্মকর্তাকে ফুল দিয়েছে। এ বলেই তিনি ফোনটি কেটে দেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালো করে জেনে নিই। পরে এ বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

3

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

4

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

5

বাণিজ্যমেলায় ৩৯৩ কোটি টাকা বিক্রি, রপ্তানি আদেশ ২২৪ কোটি

6

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে

7

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

8

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

9

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

10

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

11

আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা

12

কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ ওষুধ-ভারতীয় পণ্য উদ্ধ

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

বিক্রি হয়েছে ৫৬ মণের সেই ‘কালো মানিক’, খাওয়ানো হবে এতিমদের

18

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20