Sattokhobor News
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমারখালীতে যুবককে কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর প্রধান শহরের গণমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবক আল রাব্বী (২০) কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়ার গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

অভিযোগ উঠেছে, নৌকা ভ্রমণকারী তরুণ-তরুণীকে মদপানে বাধা দেওয়ার জেরে এই হামলা হয়েছে। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে কুমারখালীর গড়াই ইকো পার্কে প্রকাশ্যে নৌকা ভ্রমণকারী তরুণ-তরুণী মদপান করছিলেন।

সেদিন আল রাব্বী তাদের মদপানে বাধা দেওয়ায় তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটনা ঘটে।

শনিবার রাতে কুমারখালীর গণমোড় এলাকায় গোখাদ্য কিনতে এসেছিলেন আল রাব্বী। সেসময় কয়েকজন দুর্বৃত্ত পার্কের ঘটনার জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।  

 

রবিবার দুপুরে কুমারখালী গণমোড় এলাকার ফল ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে ওই ছেলে ( রাব্বী) বাইসাইকেল নিয়ে গণমোড়ে এসেছিল। তখন কয়েক এসে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়।

তবে কাউকে চেনা যায়নি।

 

গড়াই ইকো পার্ক এলাকার রবিউল ইসলাম বলেন, দিন পনেরো আগে নদীতে নৌকা থামিয়ে এক ছেলে আর মেয়ে মদপান করছিল। তখন রাব্বী বাধা দিলে হাতাহাতি হয়েছিল। তবে রাতে কারা কুপিয়েছে তা জানি না।

আহত রাব্বীর বাবা আনোয়ার আলী বলেন, রাব্বির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে।

আসামিদের চেনা গেছে। মামলা করা হবে বলে এখনই পরিচয় বলছি না। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।

 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, কিছুদিন আগে ইকো পার্কের ঘটনাকে কেন্দ্রকে রাব্বীকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

1

গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

2

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

5

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

6

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

7

চুরির ছয় টন চালসহ দুই জেলা থেকে গ্রেফতার ৫

8

খোকসায় ট্রাকচাপায় নছিমন চালকের মৃত্যু

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

11

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সরকারী ব্যাংকের সিল ব্যবহার

12

মোবাইল চুরির অপবাদে যুবককে মাথার চুল কেটে নির্যাতন

13

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

14

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

15

রাজধানীতে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

16

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

17

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

18

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

19

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

20