Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


কুষ্টিয়া,মঙ্গলবার ২১ এপ্রিল:
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রাত ৩টার দিকে ছোট ভাই জহুরুল তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, রাশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিক

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

6

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চা

7

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

8

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

9

গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

12

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

13

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

14

বাড়ল রুপার দাম, ভরিতে কত?

15

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

16

দুই বাসের সংঘর্ষে নিহত ২

17

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে পাম্পে তেল বিক্রি শুরু

20