Sattokhobor News
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। জেলার সাতটি থানায় একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া ট্রাফিক অফিসের সামনে মজমপুর রেলগেট চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনকালে পুলিশ সুপার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি চালকদের উদ্দেশে বলেন, দুর্ঘটনা এড়াতে সতর্ক ও মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে। ঘুম বা ক্লান্ত অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলে চলাচলের সময় চালক ও আরোহী প্রত্যেককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।
নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

 

পরে পুলিশ সুপার উপস্থিত নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

1

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

2

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

3

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

4

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

5

লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে: কুষ্টিয়ায় প্রতিমন্

6

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ ওষুধ-ভারতীয় পণ্য উদ্ধ

7

পেজার ও ওয়াকিটকি তৈরির কথা স্বীকার করছে না কোনো প্রতিষ্ঠান

8

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

9

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

10

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

11

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

বাণিজ্যমেলায় ৩৯৩ কোটি টাকা বিক্রি, রপ্তানি আদেশ ২২৪ কোটি

14

একুশে পদকজয়ী কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

15

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

16

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

17

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

18

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

19

চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিক

20