Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকায় গ্রেফতার

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি চরমপন্থি নেতা কালু বাহিনীর অন্যতম সদস্য আব্দুল আলীম ওরফে চিকন আলীমকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৩ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে শনিবার (২ মে) বিকেলে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৩ মে) র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া সদর থানার হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মুখ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালায়। এসময় ৮-৯ জন দুষ্কৃতকারী স্পিডবোটে এসে নৌ পুলিশের ওপর শটগানের গুলি ছোড়ে। এতে নৌ পুলিশের ইনচার্জসহ চার সদস্য ও নৌকার মাঝি আহত হন।

এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় পুলিশ কোয়ার্টারের সামনে ফুটওভারব্রিজের নিচে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কুষ্টিয়ার কুমারখালী-খোকসা ও পদ্মা নদী এলাকায় চরমপন্থি নেতা কালু বাহিনীর হয়ে প্রভাব বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী আরও বলেন, ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আলীম বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। দীর্ঘদিন নজরদারির পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র

1

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

2

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

3

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

4

কুষ্টিয়ায় ১’শ ১১ হাসপাতালের মধ্যে লাইসেন্স নবায়ন মাত্র ১১টির

5

কুষ্টিয়ায় সাপের উপদ্রব, এক শিশুর মৃত্যু

6

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

7

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

8

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

9

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতিকারী সেই ভন্ডপীর শামীম রেজার আ

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

12

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

15

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

18

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

19

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

20