Sattokhobor News
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগরের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রকি হোসেন (২২) ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বাড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করে। রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে এমন খবরে স্থানীয় কয়েকজন সেখানে যান।

স্থানীয়দের অভিযোগ, তাদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেন আরও ১০-১২ জন সহযোগীসহ আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এসময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল জব্দ করার কথা জানিয়েছে।


ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘এলাকায় মাদকবিরোধী আন্দোলন চলছিল। এর মধ্যে রাতে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অস্ত্র ও বিস্ফোরকসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

1

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

2

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

3

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮

6

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

7

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

8

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

9

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

10

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

11

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

12

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

13

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুতের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

14

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

15

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

16

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

17

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

20