Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৫৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। সাম্প্রতিক সময়ে রাজশাহীতে হামের সংক্রমণ ও মৃত্যু ধারাবাহিকভাবে বাড়ছে বলে জানা গেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯ জন ভর্তি হয়েছে। অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ ও উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮

1

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

কুষ্টিয়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান

4

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

5

পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহ

6

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

7

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের ভুয়া প্যাড সীল স্বাক্ষর জাল করে বি

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

10

কুমারখালীতে ২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

11

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

14

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে

17

কুষ্টিয়ায় দেয়ালে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক

18

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

19

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

20