Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়

রাশিয়া ও ইউক্রেন আরও ২০৬ জন বন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এ বন্দী বিনিময় হয়েছে। বিষয়টি রাশিয়া ও ইউক্রেন আলাদাভাবে নিশ্চিত করেছে। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে।

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সমান সংখ্যক বন্দীর বিনিময়ে ইউক্রেনের ১০৩ সেনাকে মুক্তি দিয়েছে তারা। এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে বলেন, ‘সফলতার সঙ্গে আমাদের আরও ১০৩ যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইউক্রেনের কাছ থেকে মুক্ত ১০৩ জন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনারা সম্প্রতি তাঁদের আটক করেছিলেন। গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করেন।

ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার যুদ্ধবন্দিরা বর্তমানে বেলারুশে রয়েছে। সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে গত আগস্ট মাসে আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে মোট ৩০০ জন বন্দী বিনিময় করে। আরব আমিরাতের দেওয়া তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১ হাজার ৯৯৪ জন বন্দী বিনিময় করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মর

2

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতা

3

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

4

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘু

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

এডিডিতে আক্রান্ত আলিয়া

7

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

8

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

11

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

12

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

15

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

16

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে

17

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

18

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

19

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

20