Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিতে মানববন্ধন

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিতে মানববন্ধন 


জাহাঙ্গীর পারভেজ,  খোকসা, প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১১'মার্চ) সকালে খোকসা বাজার ব্যবসায়ীর আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন। মাহফুজুর রহমান বলেন, লাখ টাকা ও ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় সাবেক ওসি মোতালেব। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। উর্ধতন কতৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি।

পরে সাবেক ওসি মোঃ মোতালেব হোসেন-এর ক্ষমতার অপব্যবহার ও জীবননাশের হুমকি প্রদানের বিষয়ে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে। এর ফলেই আজ (২'মার্চ) সকালে তাকে প্রত্যাহার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে আসেন চিকিৎসক-কর্মকর্তারা, বাড়ি যান

1

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

2

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা

5

কুষ্টিয়ায় সাপের উপদ্রব, এক শিশুর মৃত্যু

6

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

7

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

8

১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

9

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

10

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

14

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

15

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের ভুয়া প্যাড সীল স্বাক্ষর জাল করে বি

16

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

19

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

20