Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা, দপ্তরি গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি স্কুল থেকে অচেতন অবস্থায় এক শিশুকে (১১) উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে স্কুলের দপ্তরিকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পর থানা হেফাজতে থাকা দপ্তরিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শিশুটি মিরপুর উপজেলার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিশুটির পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও ছিল। বেলা ৩টার দিকে অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফিরে গেলেও পরিবার শিশুটিকে খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে শিশুটির পরিবারের কয়েকজন সদস্য স্কুলে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে খুঁজে দেখতে বিদ্যালয়ের দপ্তরিকে অনুরোধ করেন। তিনি (দপ্তরি) কোনো সহায়তা না করে উল্টো খারাপ আচরণ করেন। শিশুটির স্বজনেরা একপর্যায়ে রাত ৮টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগ করে শ্রেণিকক্ষগুলোতে খোঁজাখুঁজি করেন। এ সময় বিদ্যালয়ের নিচতলার তালা খুলে ওপরে গিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরেক তলায় গিয়ে মেয়েটির স্যান্ডেল পাওয়া যায়। পরে দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর স্কুলের দপ্তরি ও নৈশপ্রহরীকে হেফাজতে নেয় পুলিশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস বলেন, ‘মেয়েটির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। মেয়েটি তেমন কথা বলছে না। ট্রমার মধ্যে রয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, স্কুলের দপ্তরিকে আসামি করে শিশুটির মা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

1

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

2

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

3

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

6

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে

7

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

8

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

9

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

12

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

13

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

14

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

15

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

16

হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

17

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

18

ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হ

19

গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়ে

20