Sattokhobor News
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে টাকার খেলা!

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার!
মিরপুর রেজিস্ট্রি অফিসে টাকার খেলা!
অবৈধ কর্মকান্ডকে বৈধ করতে শক্তিশালী সিন্ডিকেট

সাংবাদিকদের তাচ্ছিল্য করলেন দলিল লেখক সিন্ডিকেটের হোতা আনিসুজ্জামান নয়নের

সত্যখবর ডেস্ক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষের কাছ থেকে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের একটি অনানুষ্ঠানিক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাদের অভিযোগ, জমি রেজিস্ট্রির ক্ষেত্রে প্রতি লাখ টাকার বিপরীতে অতিরিক্ত ৫ হাজার টাকা এবং দলিলপ্রতি লেখকদের দিতে হয় আরও ২ থেকে ৩ হাজার টাকা। অতিরিক্ত এই টাকা না দিলে একই কাজের জন্য দিনের পর দিন অফিসে ঘুরতে হয় বলেও অভিযোগ করেছেন তারা। স্থানীয়দের ভাষ্য, রেজিস্ট্রি, দলিল উত্তোলনসহ বিভিন্ন সেবা পেতে নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা দেওয়ার একটি অলিখিত ব্যবস্থা তৈরি হয়েছে। ফলে প্রয়োজনীয় সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ অনেকটা জিম্মি হয়ে পড়ছেন। দলিল লেখক সমিতির স্বীকারোক্তি: অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মিরপুর দলিল লেখক সমিতির নেতারাও দলিলপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এর বাইরে অতিরিক্ত টাকা আদায়ের দায় তারা নেননি। মিরপুর দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, দলিলের কাজের ক্ষেত্রে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা নেওয়া হয়। তবে এর বাইরে কারও কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হলে তার দায় দলিল লেখকদের নয়। 
বক্তব্য নিতে গিয়ে সাংবাদিকদের ভোগান্তি: অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে রোববার (৬ সেপ্টেম্বর) মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান সাংবাদিকরা। সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানার বক্তব্য চাইলে তিনি তাৎক্ষণিকভাবে বক্তব্য না দিয়ে অপেক্ষা করতে বলেন। সাংবাদিকদের এক ঘণ্টারও বেশি সময় অফিসের বাইরে অপেক্ষা করতে হয়। পরে আবার বক্তব্য চাইলে ফের অপেক্ষা করতে বলা হয়। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে নানা মন্তব্য ও বিদ্রুপ করেন বলে জানান ভুক্তভোগী সাংবাদিকরা। সাংবাদিকদের নিয়ে নয়নের ‘তাচ্ছিল্য’: এ সময় খন্দকার মোঃ আনিসুজ্জামান নয়ন নামে এক ব্যক্তি সাংবাদিকদের উদ্দেশে প্রকাশ্যে কটূক্তি, তাচ্ছিল্য ও বিদ্রূপাত্মক মন্তব্য করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের নিয়ে তার এমন প্রকাশ্য আচরণে উপস্থিতদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। শুধু সেখানেই নয়, পরবর্তীতে নয়নের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুনরায় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ফলে প্রশ্ন উঠেছে সরকারি একটি অফিসে সেবাগ্রহীতাদের অভিযোগের তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের এমনভাবে হেয় করার কারণ কী? নয়ন মিরপুর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে তার প্রভাব রয়েছে। তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলেও স্থানীয়ভাবে পরিচিত। তবে তার রাজনৈতিক পরিচয় কিংবা অফিসে প্রভাব বিস্তারের অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বক্তব্য মেলেনি সাব-রেজিস্ট্রারের: অতিরিক্ত টাকা আদায় ও অফিসের সার্বিক পরিস্থিতি নিয়ে সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হয়। সাংবাদিকদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর পরও তিনি বিস্তারিত বক্তব্য দেননি। পরে তার মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন বলে অভিযোগ রয়েছে। ফলে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের দাবি : সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি দেওয়ার পরও অতিরিক্ত টাকা ছাড়া রেজিস্ট্রির কাজ এগোয় না। দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না থাকায় ভুক্তভোগীরা প্রতিকার পাচ্ছেন না। সচেতন মহলের দাবি, মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ তদন্ত করে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

1

কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়

2

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

দৌলতপুর সীমান্তে তিনটি ককটেলসহ এক ব্যক্তি আটক

5

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

6

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ ওষুধ-ভারতীয় পণ্য উদ্ধ

11

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

12

দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর

13

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

14

বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

15

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

16

চুরির ছয় টন চালসহ দুই জেলা থেকে গ্রেফতার ৫

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদ

20