Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মামলায় ৪ জনকে দণ্ড, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কুষ্টিয়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে দণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) কুষ্টিয়া জেলার সদর থানাধীন আলামপুর, ভাদালিয়া, লাহিনী বটতলা ও বড় স্টেশনসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া “ক” সার্কেলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্ট মামলা নং ৯৯৬/২৬, ৯৯৭/২৬, ৯৯৮/২৬ ও ৯৯৯/২৬ এর আওতায় চারটি পৃথক মামলায় চারজন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. জাকিউল আলম। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিদর্শক জনাব মোঃ রাসেল কবীর।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসনের ধারাবাহিক অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

1

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

2

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

আদম ব্যবসায়ী এলেন হেলিকপ্টারে, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওস

8

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

9

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

10

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

মেট্রােরেলে খুব সকালে যাত্রী কম, রাতে ভিড় থাকলেও চলাচল থেমে

16

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘু

17

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20