Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে অটোচালকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজ্জাদ একটি অটোরিকশা আটক করে সিট রেখে দেন এবং প্রায় একদিন পর টাকা নেওয়ার পর সিট ফেরত দেওয়া হয় ইমরান নামের এক মিডিয়ার মাধ্যমে।

ভুক্তভোগী অটোরিকশা চালক সুনাতন অভিযোগ করে বলেন, গত ২৫ জুন বৃহস্পতিবার বেলা বারোটার সময় প্রতিদিনের মতোই নিয়মিত যাত্রী পরিবহনের জন্য আমার অটোরিকশাটি নিয়ে  কুষ্টিয়া ট্রাফিক অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাফিক কর্মকর্তা সাজ্জাতের পায়ে চাকার টাস লাগে,পরে আমার অটোটা নির্দিষ্ট স্থানে নিয়ে রাখা হয়। আমি অনেকক্ষণ ধরে তার পা পর্যন্ত ধরেছি যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন, তবুও তিনি আমার উপর চড়াও হয়ে অনেক ধমকাতে থাকে পরবর্তীতে আমার অটোর চাবি নিতে গেলে আমি অনেক আকুতি মিনতি করি কিন্তু আমার কথা না শুনে আমার ইজি বাইকের সিট গুলো খুলে নিয়ে যান।

দীর্ঘ সময় যানবাহনটি আটকে রাখার কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে আমি সিট না নিয়ে ওইভাবেই অটো নিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন (২৬ জুন) শুক্রবার আমার সিটগুলো নিতে গেলে ইমরান নামের এক লোক স্যারের সাথে আমার কথা হয়েছে টাকা লাগবে লোকটি পাবলিক বলে আমি বিশ্বাস করিনা পরবর্তীতে ট্রাফিক কর্মকর্তা সাজ্জাদের সাথে ফোনে কথা হওয়ার রেকর্ডিং আমাকে শোনালে আমি বুঝতে পারি এই লোকটি ইমরানের মাধ্যমে টাকা নিবে, না হলে আমি সিট পাবো না তখন অসহায়ের মত উপায় না পেয়ে ৭শত টাকা দিয়ে আমি সিট নিয়ে আসি।

এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় নানা অজুহাতে যানবাহন আটক করে হয়রানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়াও আরো বলেন, মাঝে মাঝে ৩০ টা ৪০ টা অটো আটক করে এক হাজার টাকার  সিলিপ হাতে ধরিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে। যাদের লাইসেন্স আছে তাদেরকেও আটক করছে যাদের লাইসেন্স নাই তাদেরকেও আটক করছে।  তবে এমন চলতে থাকলে একসময় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নামতে বাধ্য হবেন বলে ধারনা পাওয়া গিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত টিআই সাজ্জাদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, গত বৃহস্পতিবারে অটো আটক করতে গেলে আমার পায়ে ধাক্কা লাগে, পরে আমি চাবি কেরে নিতে গেলে চাবি দিতে চাইনি এর জন্য আমি সিট খুলে রেখে দিয়েছিলাম। পরের দিন শুক্রবারে এসে ইমরানের কাছে থেকে সিট নিয়ে গিয়েছে।  টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন,টাকা নেয়ার বিষয়টা তো আমি জানিনা আমি কথা বলে দেখছি। পরবর্তীতে টিআই সাজ্জাদের নাম ভাঙিয়ে ইমরান নামের লোকটি টাকা নিয়েছে কিনা এ বিষয়ে তিনি প্রতিবেদককে জানাইনি। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে করা উ

1

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

2

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

3

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

সুপ্রিম কোর্টে সেবা পেতে অসুবিধা হলে সরাসরি ফোন করা যাবে

7

আদম ব্যবসায়ী এলেন হেলিকপ্টারে, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওস

8

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

9

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

10

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

11

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

12

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

13

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

14

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

15

পেজার ও ওয়াকিটকি তৈরির কথা স্বীকার করছে না কোনো প্রতিষ্ঠান

16

গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও

17

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

18

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্স

19

সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদ

20