Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাকিব শাহরিয়ার (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

এর আগে, বুধবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের মাগুরা কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব শাহরিয়ার ওই এলাকার এরশাদুল হক লিটনের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব শাহরিয়ার বড়ভাই সাকিব শাহরিয়ারকে চাকু দিয়ে আঘাত করলে বড় ভাই সাকিব শাহরিয়ার গুরুতর জখম হয়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের বাবা এরশাদুল হক লিটন বাদী হয়ে ছোট ছেলেকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

3

ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

4

নদীতে ভাসমান তরমুজ আনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

7

বিক্রি হয়েছে ৫৬ মণের সেই ‘কালো মানিক’, খাওয়ানো হবে এতিমদের

8

আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্র এখনো

9

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ

12

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

15

২০২২ সালে ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদল নেতার মামলা

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

20