Sattokhobor News
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত, পরিবারের দাবি ভিন্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল হোসেন (২৬) নিহত হয়েছেন। তবে পরিবারের দাবি, বাঁশ কাটতে গিয়ে হাতে থাকা হাসুয়ার আঘাতে পায়ে গুরুতর জখম হন রাসেল। অতিরিক্ত রক্তক্ষরণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুই ভাইয়ের বিরোধের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন ও তার ছোট ভাই ইমরান হোসেন (২০) ওই এলাকার আহাদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাইয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার আঘাতে বড় ভাই রাসেল গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই বিকেলে পথেই তার মৃত্যু হয়।

নিহতের মা রাশেদা খাতুন বলেন, বাঁশ কাটতে গিয়ে হাতে থাকা হাসুয়ার আঘাতে আমার বড় ছেলের পা গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার দাবি, বড় ছেলে নেশাগ্রস্ত ছিলেন। এ কারণে দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে থাকতে পারে।

তবে ছোট ছেলে ইমরানের আঘাতে রাসেল আহত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ছেলে ইমরানই পরিবারের দেখাশোনা ও উপার্জনের দায়িত্ব পালন করেন।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এলাকায় বড় একটি বিয়ের অনুষ্ঠান থাকায় পাড়ার অধিকাংশ মানুষ সেখানে কাজে ব্যস্ত ছিলেন। ফলে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাঁশ কাটতে গিয়ে হাসুয়ার আঘাতে রাসেল আহত হন। তবে স্থানীয়ভাবে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হাসপাতালে নেওয়ার পথে রাসেলের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে তিনি গুরুতর আহত হন। তবে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। মরদেহ বাড়িতে আসার পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

1

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১

2

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

3

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

4

কুষ্টিয়া সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালা

5

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

6

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

7

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

8

কুষ্টিয়ায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

11

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবি

12

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

13

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

14

আমির হামজাকে শোকজ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ ক

15

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

16

কুষ্টিয়ায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার

19

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

20