Sattokhobor News
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার কোটি টাকার সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার নেই সুফল, ক্ষুদ্র যন্ত্রাংশের অভাবে কষ্টে রোগীরা

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও লিকুইড অক্সিজেন ট্যাংক। তবে প্রয়োজনীয় হিউমিডিফায়ার বোতল ও ফ্লোমিটারের সংকটে ব্যাহত হচ্ছে রোগীদের অক্সিজেন সেবা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এসব যন্ত্রাংশের ঘাটতির পাশাপাশি অক্সিজেন সরবরাহ ব্যবস্থার একাধিক আউটারও অচল হয়ে পড়ে আছে।

হাসপাতালের ১০টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, গুরুতর অসুস্থ রোগীদের কাউকে কাউকে সচল অক্সিজেন-সংযুক্ত বেডের পাশে মেঝেতে পাটি বিছিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।

কোথাও অন্য রোগীর বেডের নিচে বসিয়েও অক্সিজেন দেওয়ার ঘটনা ঘটছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে। জরুরি মুহূর্তে প্রয়োজনীয় অক্সিজেন সেবা পাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

 

বিশেষ করে পুরুষ সার্জারি ওয়ার্ডের ১০ নম্বর ওয়ার্ড ও মহিলা সার্জারি ওয়ার্ডের ৬ নম্বর ওয়ার্ডে সংকট বেশি।

৬ নম্বর ওয়ার্ডে ১৮টি বেডের বিপরীতে সচল হিউমিডিফায়ার ও ফ্লোমিটার রয়েছে মাত্র দুটিতে। ১০ নম্বর ওয়ার্ডে ২৮টি বেডের বিপরীতে সচল রয়েছে পাঁচটি। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে ২০টি বেডের মধ্যে ছয়টির অক্সিজেন সংযোগ অচল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অন্য ওয়ার্ডগুলোতেও প্রায় একই ধরনের সমস্যা রয়েছে।

 

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন আব্বাস বলেন, তাঁর রোগীর অবস্থা গুরুতর ছিল। নির্দিষ্ট বেডে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা না থাকায় অন্য একটি বেডের পাশে মেঝেতে পাটি বিছিয়ে অক্সিজেন দিতে হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

১০ নম্বর ওয়ার্ডে ১৬ দিন ধরে ভর্তি থাকা পোড়াদহের কালীনাথপুরের মুক্তা বলেন, অক্সিজেনের সরঞ্জামগুলো অনেক সময় কাজ করে না। প্রয়োজন হলে রোগীকে সচল ব্যবস্থা থাকা বেডে নিয়ে যাওয়া হয়।

কখনো একটি বেডের বোতল খুলে অন্য জায়গায় লাগিয়েও অক্সিজেন দেওয়া হয়।

 

হাসপাতালে ভর্তি সদর উপজেলার আসাননগরের আব্দুর রাজ্জাক বলেন, তিনি অক্সিজেন নিচ্ছেন। বেড ফাঁকা থাকায় অক্সিজেনের সংযোগ আছে এমন বেড নিয়েছেন, তবে সেখানে অক্সিজেনের বোতল নেই।

৬ নম্বর ওয়ার্ডের নার্স ইনচার্জ বিলকিস খাতুন বলেন, তাঁর ওয়ার্ডে দুটি হিউমিডিফায়ার ও ফ্লোমিটার সচল রয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে ওয়ার্ডে দুটি অক্সিজেন সিলিন্ডার আছে। অন্যদিকে ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স রাবেয়া বলেন, গুরুতর অসুস্থ রোগীদের প্রয়োজনে অন্য বেডের পাশে বসিয়ে অক্সিজেন দেওয়া হয়।

ওয়ার্ডসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপনের পর থেকেই বিভিন্ন ওয়ার্ডে কয়েকটি আউটার নষ্ট হয়ে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সেগুলো মেরামতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। কয়েক দফায় টেকনিশিয়ানরা এসে নষ্ট আউটার পরীক্ষা করলেও সেগুলো সচল করার ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া হিউমিডিফায়ার বোতল ও ফ্লোমিটার নষ্ট বা হারিয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে নতুন সরঞ্জাম সরবরাহ করা হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ওই অবকাঠামোর পূর্ণ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

চিকিৎসকদের মতে, গুরুতর অসুস্থ রোগীদের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য অক্সিজেন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের নিয়মিত বা উচ্চমাত্রায় অক্সিজেন প্রয়োজন, তাঁদের ক্ষেত্রে সরবরাহে বিঘ্ন ঘটলে ঝুঁকি বাড়তে পারে। তাই প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত হিউমিডিফায়ার বোতল, ফ্লোমিটার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি নষ্ট আউটারগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাকে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

1

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো তিতাস

2

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

3

কুষ্টিয়া সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে ও মাদক জব্দ

4

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

5

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

6

ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

7

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

8

শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, হাতুড়ির আঘাতে অভ

9

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

ব্যবসায়ীর কাছে লাখ টাকার ‘ল্যাপটপ আবদার’ করে প্রত্যাহার ওসি

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

14

জবরদখল ও অনিয়মে বিপর্যস্ত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, ব

15

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

16

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

17

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী

20