Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুতের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

এ সময় অবৈধ মজুতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ফলে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।  

এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুত রাখা যায় না, অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুত করে আসছিল।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলী বলেন, চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্যতেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি।

তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুত করছে বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি। 

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

3

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

6

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

7

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

8

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

9

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্

10

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

11

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ

12

কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

15

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

16

বোরকা পরে চুরির অভিযোগ, ধরে ফেলে যুবককে রাতভর নির্যাতন

17

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

18

দৌলতপুর সীমান্তে তিনটি ককটেলসহ এক ব্যক্তি আটক

19

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

20