Sattokhobor News
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুস নিচ্ছেন ভূমি অফিসের সহকারী, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম। নোটিশ জারির জন্য ১০০ টাকা ঘুস নিয়েও সন্তুষ্ট হতে পারেননি। সেবাপ্রার্থীর কাছে আরও টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল খালে ফেলে দেওয়ার হুমকিও দেন।

ঘুস লেনদেনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই ওই অফিস সহকারীকে অন্য একটি অফিসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এসময় তাকে বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ এলে ওই ক্যানালে ফেলে দিয়ে আসবেন। তারপরে গিয়ে বলেন, আমার নোটিশ পাইনি।’

ভিডিওতে আরও শোনা যায়, অফিস সহকারী রেজাউল ইসলাম বলছেন, ‘একটা নোটিশ জারি করতে ৪০-৪০, ৮০ টাকা। আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিচ্ছেন ১০০ টাকা, আবার আজেবাজে কথা বলছেন যে, এটা বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়?’

এসময় ওই সেবাগ্রহীতা তাকে বলেন, ‘আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি?’ জবাবে রেজাউল ইসলাম বলেন, ‘ওইটা এসিল্যান্ডে গিয়ে বলেন। নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা কিংবা নোটিশ জারির মতো যেকোনো সাধারণ কাজের জন্য অফিসে এলে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল। টাকা না দিলে ফাইল আটকে রেখে ভোগান্তিতে ফেলেন।

জানতে চাইলে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে বদলি করেছেন স্যারেরা। আমি আর এমন করব না।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নেবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

1

ভারতের ওপর ৩২ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

2

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি

3

সিলেট-কুমিল্লা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

4

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, এনসিপির বিক্ষোভ

5

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

6

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮

7

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

8

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

9

মাদক-চোরাচালানের করিডোর যেন দৌলতপুর, ৯ মাসে জব্দ ৩৫ কোটি টাক

10

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিত

11

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

12

পদ্মার ভাঙনে দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি, নিঃস্ব পানচাষিরা

13

কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ

14

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

15

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

16

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

17

রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা

18

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

19

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

20