Sattokhobor News
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-কুমিল্লা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার ভোরে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোর রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

1

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

2

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

3

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক উদ্ধার

4

মাদক-চোরাচালানের করিডোর যেন দৌলতপুর, ৯ মাসে জব্দ ৩৫ কোটি টাক

5

কারা পেলেন জাতীয় কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

8

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

9

মোবাইল চুরির অপবাদে যুবককে মাথার চুল কেটে নির্যাতন

10

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে

11

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

12

কুষ্টিয়া সীমান্তে মদ-মোটরসাইকেলসহ তিন তরুণ আটক

13

সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায়

14

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

15

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

16

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

17

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

18

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

19

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

20