কুষ্টিয়ার শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
মন্তব্য করুন