Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বোমাসহ চোরাকারবারি আটক, মালামাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। 

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। আটক চোরাকারবারী নাম মো. মনতাজ আলী (৬০)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০৪ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ধলা মাঠে বিশেষ অভিযান চালিয়ে মো: মনতাজ আলীকে দুইটি বিস্ফোরক বোমাসহ আটক করা হয়। এসময় তার অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আটক মনতাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এসব বোমা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত বিস্ফোরকসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বোমা দুইটির ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার সময় কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একই রাতে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৮৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। 

যার আনুমানিক মূল্য ৯ লাখ ১৬ হাজার ৫২৫ টাকা। 

বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র:

2

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

3

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

4

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

সুপ্রিম কোর্টে সেবা পেতে অসুবিধা হলে সরাসরি ফোন করা যাবে

9

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

10

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

11

ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

12

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

13

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

14

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

15

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

16

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ ৫০ শিশু ভর্তি

17

কুমারখালীতে ২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

18

সাভারে জুলাই শহীদ পরিবার ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

19

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

20