Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

নারায়ণগঞ্জের ২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। শনিবার (১১ এপ্রিল) র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসির একটি দল সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁওসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

র‍্যাব আরও জানায়, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

ব্যবসায়ীর কাছে লাখ টাকার ‘ল্যাপটপ আবদার’ করে প্রত্যাহার ওসি

3

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্

4

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

5

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

6

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

7

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

8

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

9

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

10

সেঞ্চুরি করা অশ্বিনের কথায় কি বাংলাদেশের ব্যাটসম্যানরা ভয় পা

11

বিক্রি হয়েছে ৫৬ মণের সেই ‘কালো মানিক’, খাওয়ানো হবে এতিমদের

12

কুষ্টিয়ায় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

13

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

14

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতিকারী সেই ভন্ডপীর শামীম রেজার আ

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

কুষ্টিয়ায় একতা ক্লিনিকে শিশুর মৃত্যু ঘটনায় ২ চিকিৎসক পুলি

17

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

18

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চা

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20