Sattokhobor News
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধায় কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৩।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় এসআরবি। এ সময় ওই এলাকার সারের গোডাউনের পাশে শিবপুর রোডে অবস্থিত কালভার্টের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতরে লাল রঙের শপিং ব্যাগের মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল হাজারও মানুষ

1

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

2

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, ওসিসহ আহত

3

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

6

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

9

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘু

10

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

11

কুষ্টিয়ায় দেয়ালে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক

12

২০২২ সালে ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদল নেতার মামলা

13

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

14

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

17

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

18

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

19

কুষ্টিয়ায় ডিবির অভিযানে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুই য

20