Sattokhobor News
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে।  

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক এলাকায় একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।  

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২২ হাজার ৮০০ টাকা। একই দিন রাত সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডল পাড়া মাঠ নামক এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২১ হাজার টাকা।

 

অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠ নামক এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।  

এ সময় মালিকবিহীন অবস্থায় পাঁচ বোতল ভারতীয় মদ এবং এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য তিন লাখ ৭৫০০ টাকা।

 

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযো

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

3

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

4

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

5

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

6

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

7

কুমারখালীতে ২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

10

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

16

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

17

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20