Sattokhobor News
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজস্ব কর্মকর্তারা। এসময় দুই কাস্টমস কর্মকর্তা আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের বহন করা গাড়ি।
 
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে এ হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ভূইয়া। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
 
রাজস্ব অফিস ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি নামের একটি অবৈধ বিড়ি কারখানা গড়ে উঠেছে। কারখানাটির মালিক বাঁধন দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিড়ি কারখানাটি পরিচালনা করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত না করে অত্যন্ত গোপনে অভিযানটি পরিচালনা করার জন্য রাজস্ব বিভাগের ৮ জন কর্মকর্তা-কর্মচারি কুষ্টিয়া থেকে সেখানে রওনা দেন।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, আলী হোসেন সরকার, আবদুল্লাহ মিয়া, রাহাত হোসেন, আল আমিন, নজিবুল্লাহ এবং গাড়ি চালক আবু হানিফসহ উপরোক্ত কর্মকর্তারা নিবারক কার্যক্রমে গাড়ি নং-ঢাকা-মেট্রো-চ-১৫-৮৭৪৯ নিয়ে বের হই।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের সময় ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরির ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা আসামিরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ির গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে। তাদের ইটের আঘাতে আমাদের ব্যবহৃত গাড়ির (ঢাকা মেট্রো-চ ১৫-৮৭৪৯) ডান পাশের হেডলাইট ও পিছনের গ্লাস এবং ডান পাশের গ্লাস ভেঙে যায়।

অজ্ঞাতনামা আসামিদের ইট ও লাঠিসোটার আঘাতে রাজস্ব কর্মকর্তারা আহত হন। এরপর ৯৯৯ এ ফোন দিলে প্রায় আধা ঘণ্টা পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। এসময় দুজন রাজস্ব কর্মকর্তা আহত হন।  

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান হামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৮।

তবে এজাহারে কাউরের নাম উল্লেখ করা হয়নি। পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

2

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

3

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘু

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

9

সাভারে জুলাই শহীদ পরিবার ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

10

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

11

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

12

গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়ে

13

চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

14

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

15

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে বিদ্যালয় পুড়ে ছাই, ২০ লাখ টাকা ক্ষতি

16

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

17

কুষ্টিয়ায় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

18

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20