Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে রাইয়ান নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ জানান, রাইয়ান গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিল। সে আগে থেকেই সেরিব্রাল পালসি, ব্রঙ্কো নিউমোনিয়া ও হার্ট ফেইলরসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল। পরবর্তীতে শরীরে জ্বর ও র‌্যাশ দেখা দিলে তাকে হামের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে রাইয়ানের নমুনা পরীক্ষার ফলাফল এখনো না আসায় নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তার হামে মৃত্যু হয়েছে কি না। 

শজিমেক হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাসপাতালে হাম পরিস্থিতি মোকাবিলায় ৫০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে ৩৮জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ১২৩টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও মাত্র ৪ জনের শরীরে হামের অস্তিত্ব বা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে।

রাইয়ান ছাড়াও এর আগে একই ওয়ার্ডে হুমায়রা নামে ১০ মাস বয়সী আরও এক শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট দুজনের মৃত্যু হলো। এছাড়া ল্যাব পরীক্ষায় ১ জন শিশুর ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

1

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

4

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

5

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

8

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

9

কুষ্টিয়ায় সাপের উপদ্রব, এক শিশুর মৃত্যু

10

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

11

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

12

সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদ

13

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

14

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

15

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

16

ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়

17

স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা

18

কুষ্টিয়ায় বোমাসহ চোরাকারবারি আটক, মালামাল উদ্ধার

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20