Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচির মধ্যে সিলেটে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে সালাহউদ্দিন আহমেদ, বরিশালে সেলিমা রহমান, রংপুরে হাফিজ উদ্দিন আহমদ, কুমিল্লায় দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহীতে শামসুজ্জামান দুদু উপস্থিত থাকবেন। এ ছাড়া ফরিদপুরের কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে এবং গণতন্ত্রে উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ পালন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আবদুর রব খা

1

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

2

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক উদ্ধার

3

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

4

মসজিদের মতো মন্দিরের উন্নয়নও করি: জ্বালানি প্রতিমন্ত্রী অমি

5

উল্লাপাড়ায় জাসদের ৩শ নেতাকর্মীর জামায়াতে যোগদান

6

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

7

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

8

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

9

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

10

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

11

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

12

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

13

কুষ্টিয়া রেজিস্ট্রি অফিসে নতুন কমিটি করে চাঁদাবাজির পাঁয়তা

14

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১

15

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

16

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

17

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

18

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

19

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

20