Sattokhobor News
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মসজিদের মতো মন্দিরের উন্নয়নও করি: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

নতুন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

কুষ্টিয়া,সোমবার ১৯ অক্টোবর:
মসজিদ ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন,আমরা যেমন মসজিদ উন্নয়ন করি, আমরা একইভাবে মন্দিরেরও উন্নয়ন করি। আমরা যখন কবরস্থানের উন্নয়ন করি,আমরা খুঁজে বের করি ওই এলাকায় কোনো শ্মশান রয়েছে কি না। আমরা তারও উন্নয়ন করি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,আমরা যখন স্কুল করি কলেজ করি, রাস্তা করি, ব্রিজ করি, তখন কখনো এটিকে বিবেচনায় নিই না এ এলাকায় মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দুর সংখ্যা বেশি। আমরা এটিকেই বিবেচনায় নিই এই রাস্তাটি করলে, এই স্কুলটা করলে কিংবা এই ব্রিজটা করলে কত বেশি মানুষ উপকার পাবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন,এই বাংলাদেশ আপনার, আমার-সবার। তাই বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও ২০২৬ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে, তাতে নারী-পুরুষের পাশাপাশি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। দেশের উন্নয়ন অভিযানে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সবার প্রতি শান্তি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন,কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান,কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সরকারী ব্যাংকের সিল ব্যবহার

1

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

2

ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়

3

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

কুষ্টিয়ায় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

6

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

9

নিয়মিত ও মোবাইল কোর্ট মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

10

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

11

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে

14

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

17

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

18

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

19

মাদক-চোরাচালানের করিডোর যেন দৌলতপুর, ৯ মাসে জব্দ ৩৫ কোটি টাক

20