Sattokhobor News
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

খোকসায় ট্রাকচাপায় নছিমন চালকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় মুন্না (৩০) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক নছিমন চালক নিহত হয়েছেন। দুই দিনের ব্যবধানে একই সড়কে আবারও নছিমন চালকের মৃত্যুর ঘটনা ঘটলো। রবিবার সাকাল ৮টার দিকেকুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না আলমডাঙ্গার মুন্সীগঞ্জ পশুরহাটা এলাকার মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।  

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় দিকে মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাকটি নছিমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্না।

পরে স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী নছিমন চালক রাজন জানান, তারা কয়েকটি গাড়ি নিয়ে এক সঙ্গে মহাজনের পাটকাঠি আনতে পাংশা উপজেলার মাছপাড়ায় যাচ্ছিলাম। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় মুন্না।  

খোকসা থানা পুলিশের এসআই হাবিবুল নিহত নছিমন চালকের পরিচয় নিশ্চিত করেন।

 তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

1

পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহ

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মামলায় ৪ জনকে দণ্ড, ট্যাপেন্ট

4

দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত, পরিবারের দাবি

5

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

6

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিত

7

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

8

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

কুষ্টিয়ায় সাপের উপদ্রব, এক শিশুর মৃত্যু

11

বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

12

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

13

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

14

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

15

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

16

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

17

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

18

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

19

গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়ে

20