Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে যেন লোডশেডিং না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না বলে সিসিটিভি ক্যামেরা ক্যামের বন্ধ হয়ে গেছিল, এটা বললে কিন্তু বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়।

তিনি জানান, পরীক্ষা চলাকালে যেন সারাদেশে কোনো লোডশেডিং না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দেবো। আশা করি, লোডশেডিংয়ের ভোগান্তি থেকে পরীক্ষার্থীরা মুক্তি পাবে।

 শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না বলে সিসিটিভি ক্যামেরা ক্যামের বন্ধ হয়ে গেছিল, এটা বললে কিন্তু বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়। ক্যামেরা অফ করা চলবে না। এখানে যে সমস্যা হবে, তাদের যৌক্তিক কারণ দেখাতে হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী- এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

1

ঘুস নিচ্ছেন ভূমি অফিসের সহকারী, ভিডিও ভাইরাল

2

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

3

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

4

কুষ্টিয়ায় কলেজ শিক্ষককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

7

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়

8

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

9

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

10

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

11

কুষ্টিয়ায় নদীপথের দখল নিয়ে বন্দুকযুদ্ধ, আতঙ্কে জেলে-স্থানীয়

12

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

13

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা

16

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

17

কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্স

18

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

19

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

20