Sattokhobor News
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ সংগ্রহের সময় বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাস হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ সময় পুলিশ মারধর ঠেকানোর চেষ্টা করলে হামলাকারীরা সংখ্যায় বেশি থাকায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে যান। সংবাদ সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ ঘটনায় কুষ্টিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কুষ্টিয়া প্রেসক্লাবের একাধিক সাংবাদিক বলেন, ‘একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। শুধু ফেসবুকে নিন্দা নয়, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

1

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

2

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

3

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

4

হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ মামলা ক

5

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

6

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়

7

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

8

পুশ ইনের আড়ালে মানবপাচারের চেষ্টা, সীমান্তে সতর্ক বিজিবি-জনত

9

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

10

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

11

গুগলে শিক্ষানবিশীর সুযোগ

12

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

13

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

14

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

15

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

16

ছুটির দিনে দৌলতপুরের পদ্মায় দর্শনার্থীদের ঢল

17

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

18

কুষ্টিয়ায় দেয়ালে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক

19

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

20