Sattokhobor News
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুবদলের আনন্দ মিছিল

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুবদলের আনন্দ মিছিল

কুষ্টিয়া,বুধবার ২৩ সেপ্টেম্বর:
নতুন ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন কুষ্টিয়া জেলা যুবদল। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নবগঠিত জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনির সঞ্চালনায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বক্তারা নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার মাধ্যমে যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই,কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। 

সমাবেশ শেষে নতুন কমিটি ঘোষণায় আনন্দ প্রকাশ করে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটারফ্লাই মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

নবগঠিত কমিটির নেতারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফুয়াদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

1

দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’

2

কুষ্টিয়ায় ডিবির অভিযানে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুই য

3

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

4

রায় হয়, কিন্তু অপেক্ষা ফুরায় না আবরারের পরিবারের

5

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী

6

কুষ্টিয়ায় ৩২ ঘন্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

7

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠিখেলার উদ্বোধন

8

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

9

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

10

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

11

ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

12

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

13

গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়ে

14

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

15

কুষ্টিয়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান

16

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে করা উ

17

ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

18

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

19

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

20