Sattokhobor News
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজিব তাদের বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানালে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন তিনি। পরে বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম একই বছরের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

3

লালন মেলাকে ঘিরে গাঁজা চোরাচালানের শঙ্কা

4

দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত, পরিবারের দাবি

5

কুষ্টিয়ায় কলেজ শিক্ষককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম

6

বাড়ল রুপার দাম, ভরিতে কত?

7

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

8

ছুটির দিনে দৌলতপুরের পদ্মায় দর্শনার্থীদের ঢল

9

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

10

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

11

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

14

কুষ্টিয়ায় ১’শ ১১ হাসপাতালের মধ্যে লাইসেন্স নবায়ন মাত্র ১১টির

15

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

16

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

17

ঘুস নিচ্ছেন ভূমি অফিসের সহকারী, ভিডিও ভাইরাল

18

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

19

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক উদ্ধার

20