Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মোটরসাইকেল মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ২০২৪ সালের ১৫ অক্টোবর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।

ছাত্রলীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্বীকার করেছে। এছাড়াও একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। কুমারখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিহিংসা নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হ

1

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পু

4

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

5

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

6

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

7

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের ভুয়া প্যাড সীল স্বাক্ষর জাল করে বি

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

10

কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

জামিননামা ছাড়াই হত্যা মামলার আসামি ৩ ভাইয়ের মুক্তি

13

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

14

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

15

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

16

একুশে পদকজয়ী কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

17

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

18

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

19

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

20