Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রতন (২০) একই গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন।

তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। 

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প‌রিবা‌রের সদস‌্যরা ঘরের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে কুমারখালী থানা পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। 

 

নিহ‌তের বাবা হো‌সেন মিস্ত্রী ব‌লেন,ছে‌লে ব্রা‌জিল দলের সমর্থক ছি‌ল। গতকাল রা‌তে খেলায় ব্রাজিল হে‌রে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর নিজ ঘ‌রে ঘুমা‌তে যায়। 

সকা‌লে উঠ‌তে দে‌রি হ‌লে ডাকাডা‌কি ক‌রে কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দি‌য়ে দেখ‌তে পাই, গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলছে। ব্রাজিল হেরে যাওয়ায় সে আত্মহত্যা করল নাকি অন্য কোনো কারণে নি‌র্দিষ্ট ক‌রে কারণও বল‌তে পার‌ছি না। 

 

স্বজন‌দের ভাষ‌্য, বছর খানেক আগে রতন বি‌য়ে ক‌রেন। বা‌ড়ির পা‌শেই শ্বশুরবা‌ড়ি। কন‌্যাসন্তান হওয়ার পর থে‌কে তাঁর স্ত্রী সেখা‌নেই আছে। 

ঘটনার সময় রতন ঘ‌রে একাই ছিলেন। 

 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ব‌লেন, আত্মহত‌্যা মান‌সিক রোগ। পছন্দের টিম হে‌রে‌ যাওয়ায় সে আত্মহত‌্যা ক‌রে‌ছে এমনটাও এখনো নি‌শ্চিত হওয়া যায়নি। 

ওসি জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

1

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

10

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

11

১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

12

কুষ্টিয়ায় বোমাসহ চোরাকারবারি আটক, মালামাল উদ্ধার

13

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

14

গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়ে

15

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

16

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

17

দুই বাসের সংঘর্ষে নিহত ২

18

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

19

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

20