Sattokhobor News
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল হাজারও মানুষ

কুষ্টিয়ার কুমারখালীতে বিলে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচ দেখতে বিলের পাড় ও গ্রামীণ সড়কজুড়ে ভিড় করেন হাজারও মানুষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুখ বাখয় বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ আয়োজন করে বজরুখ বাখয় ও দুর্গাপুর গ্রামবাসী। আয়োজকরা জানান, হারানো ঐতিহ্যকে টিকিয়ে রাখা, মানুষকে সুস্থ বিনোদন দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল উদ্দেশ্য।

সকাল থেকেই দূর-দূরান্তের মানুষ ছুটে আসেন বিলপাড়ে। রঙ-বেরঙের ডিঙি নৌকা, গায়ে রঙিন গামছা বাঁধা মাঝিরা বাঁশির তালে তালে সমান তালে দাঁড় টানেন। আর পাড়ে দাঁড়িয়ে দর্শকদের করতালি আর ‘হেইও’ ধ্বনি তোলেন। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল, ফিরে এসেছে গ্রাম বাংলার সেই সোনালি দিন।

দর্শনার্থী আব্দুল কাদের বলেন, ‘ছোটবেলায় এই বিলেই বাইচ খেলেছি। মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। আবার শুরু হওয়ায় পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আমরা চাই প্রতি বছর যেন এমন আয়োজন হয়।’

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘নদী-বিল ভরাট আর বিনোদনের মাধ্যম বদলে যাওয়ায় হারিয়ে যেতে বসেছিল নৌকা বাইচ। কিন্তু মানুষের ভালোবাসা আর উদ্যোগ থাকলে ঐতিহ্য কখনো হারায় না।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু। তিনি বলেন, ‘ছেলেরা যেন খেলাধুলা আর সংস্কৃতির মধ্যে থাকে, মাদকের দিকে না যায়। সে জন্যই এ বাইচ। অন্তত ৫ হাজার মানুষের সমাগম হয়েছে। মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত। সামনে আরও বড় করে করার ইচ্ছা আছে।’

আয়োজক কমিটির সদস্য বিপুল হোসেন বলেন, ‘একটি বাইচ শুধু খেলা নয়। এটি গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের মিলনমেলা। এমন উদ্যোগ সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালীতে যুবককে কুপিয়ে জখম

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

3

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

4

চুরির ছয় টন চালসহ দুই জেলা থেকে গ্রেফতার ৫

5

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

6

কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ

7

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

8

কুষ্টিয়ায় টিটিসি’র শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে হুমক

9

কুষ্টিয়া সীমান্তে মদ-মোটরসাইকেলসহ তিন তরুণ আটক

10

কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা গ

11

ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হ

12

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

13

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫

14

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

17

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্

18

আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা

19

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

20