Sattokhobor News
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ

কুষ্টিয়া,শুক্রবার ২৫ সেপ্টেম্বর:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন,পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন,কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ,সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল,কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

2

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

3

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো তিতাস

6

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

7

মসজিদের মতো মন্দিরের উন্নয়নও করি: জ্বালানি প্রতিমন্ত্রী অমি

8

কুষ্টিয়া সীমান্তে আটকা সেই ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

11

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

12

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর

13

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

14

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

15

পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পু

16

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইন চেষ্টা বিজিবির বাধ

20