Sattokhobor News
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পদ্মার পানি কমলেও কাটেনি দুর্ভোগ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার কমেছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনো কাটেনি।  

উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনো পানি থাকায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি ৪ সেন্টিমিটার কমে বর্তমানে ১৩ দশমিক ২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পানি কমার প্রবণতা শুরু হলেও দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকা চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমেনি।

পানির কারণে অনেক এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি এখনো তলিয়ে আছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিশেষ করে রান্নাবান্না, চলাচল ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করতে চরম ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী পরিবারগুলো।

 

এদিকে দুর্গত মানুষের সহায়তায় দৌলতপুরের চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাল ও শুকনা খাবারের ৭৫০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার এসব ত্রাণ বিতরণ করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ এবং উপজেলা ও স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দফায় আরও ৫৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তবে স্থানীয়দের দাবি, প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী থাকলেও বিতরণ করা ত্রাণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। অল্প পরিমাণ ত্রাণ দিয়ে এত বিপুলসংখ্যক দুর্গত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব নয়। অনেক পরিবার এখনো পর্যাপ্ত খাদ্যসহায়তা পায়নি বলেও অভিযোগ তাদের।

চিলমারী ইউনিয়নের পানিবন্দী মোক্তার হোসেন বলেন, ‘পানি একটু কমেছে, কিন্তু আমাদের দুর্ভোগ এখনো কমেনি।

ঘরবাড়িতে পানি থাকায় স্বাভাবিকভাবে রান্নাবান্না ও চলাফেরা করতে পারছি না। এত মানুষ পানিবন্দী, অথচ ত্রাণ এসেছে খুবই অল্প। আরও বেশি মানুষের মধ্যে চাল, শুকনা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া দরকার। ’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, ‘গত রবিবার ২৪০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব এলাকায় মানুষের প্রয়োজন বেশি, সেসব এলাকায় পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ’

সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘পদ্মার পানি বৃদ্ধির কারণে দৌলতপুরের বিপুলসংখ্যক মানুষ দুর্ভোগে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সোমবার চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাল ও শুকনা খাবারের ৭৫০ প্যাকেট বিতরণ করা হয়েছে। দুর্গত মানুষের প্রয়োজনের তুলনায় এ সহায়তা যথেষ্ট নয়। আরও বেশি মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। ’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

1

নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

6

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫

7

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

8

শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, হাতুড়ির আঘাতে অভ

9

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ

10

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

11

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

12

জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজন

13

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

14

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

15

দৌলতপুর সীমান্তে তিনটি ককটেলসহ এক ব্যক্তি আটক

16

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

17

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

20