Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। শুধু খনন নয়, উচ্ছেদ অভিযানও চলবে। যে বা যারা নদী, খাল, বিলের জমি অবৈধভাবে দখল করে আছেন। তাদের সবাইকে উচ্ছেদ করা হবে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। 

মামলা জটের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাব। চেষ্টা করব সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করতে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদকে সঙ্গে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই এগিয়ে যাবে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

এর আগে সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে নাব্যতা ফিরেয়ে আনা হবে। 

ফসলের উৎপাদন বাড়ানো হবে। পরিবেশের উন্নতি হবে। 

তিনি আরও বলেন, মানুষের স্বনির্ভরতা আনব ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করা হবে। শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না। 

বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনি ইশতেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে। 

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, খুশি লালন ভক্তরা

1

সুপ্রিম কোর্টে সেবা পেতে অসুবিধা হলে সরাসরি ফোন করা যাবে

2

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

3

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

4

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

5

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

8

কুষ্টিয়া হাটশ হরিপুরে ইউনিয়নে এক প্রতিবন্দী গৃহবধু ধর্ষনের

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

মেট্রােরেলে খুব সকালে যাত্রী কম, রাতে ভিড় থাকলেও চলাচল থেমে

11

সাবেক আইনমন্ত্রী আনিসুল, সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে

12

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

13

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

14

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ ৫০ শিশু ভর্তি

17

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

18

কুষ্টিয়ায় সাপের উপদ্রব, এক শিশুর মৃত্যু

19

দৌলতপুরে পদ্মা নদীর পানি ধীরগতিতে বৃদ্ধি, ২৪ ঘণ্টায় বেড়েছে ১

20