Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামিননামা ছাড়াই হত্যা মামলার আসামি ৩ ভাইয়ের মুক্তি

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ডেপুটি জেলারের বিরুদ্ধে। তারা তিনজনই আপন ভাই। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা নাকি ইচ্ছাকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তারাকান্দা থানার একটি হত্যা মামলা তিন আসামি মুক্তি পায়।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, কারাগারের এক কর্মকর্তা ভুল করে তিন আসামিকে মুক্তি দিয়েছেন। এটি ভুল করে দিয়েছেন নাকি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এর আগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ সাংবাদিকদের জানান ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই তিনজন তারাকান্দা থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করবে তদন্ত কমিটি। যেসব কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, আসামিরা তারাকান্দা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তারা তিনজনই সহোদর ভাই। জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একজন নিহত হন। সেই হত্যা মামলার আসামি ছিলেন এই তিন সহোদর। তাৎক্ষণিকভাবে আসামিদের পিতৃপরিচয় জানাতে পারেননি ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পু

3

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

4

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

5

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

6

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

7

কুষ্টিয়ায় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

8

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

9

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

10

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

11

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

12

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

13

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

14

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

15

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

18

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

19

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

20