Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে বিদ্যালয় পুড়ে ছাই, ২০ লাখ টাকা ক্ষতি দাবি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের টিনশেড ভবনের পশ্চিম পাশে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের ব্যবধানে পুরো স্কুলঘর আগুনে পুড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, আগুনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষকদের অফিস কক্ষসহ সকল আসবাবপত্র, কম্পিউটার, আইপিএস ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল, কিন্তু আগুনে সব পরিকল্পনা ভেস্তে যায়।

তিনি জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে দুর্গম পাতাছড়া ইউনিয়নের কালাবাড়ী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই বিদ্যালয়টি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

1

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

2

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্

3

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

4

দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর

5

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

11

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

12

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্

13

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

14

কুষ্টিয়ার মিরপুরে একযোগে তিন সরকারি দপ্তরে চুরি

15

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

16

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

17

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

18

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

19

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

20